প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করবো” মো.ইসরাফিল হোসেন

সাভারের আশুলিয়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেনের প্রচারনায় নির্বাচনের আগেই ধামসোনা ইউনিয়ন জুড়ে বইছে নির্বাচনী আমেজ।
পাড়া,মহল্লা ও বিভিন্ন ওয়ার্ডে, স্কুল,কলেজ,মন্দির ও মসজিদে, মসজিদে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মত নির্বিশেষে জনগনের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে নিজেদের ইউনিয়নকে উন্নত করে নাগরিক সুবিধা আদায় করে নিতে জনগণের প্রতি আহ্বান জানান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ইসরাফিল হোসেন।
শুক্রবার,(৩জুন) জুমার পর আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম কসাই পাড়া জামে মসজিদে মুসুল্লিদের সাথে নামাজ আদায় শেষে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.ইসরাফিল হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল মত নির্বিশেষে স্থানীয় জনগনকে প্রভাবিত না হয়ে তাদের নিজেদের ইউনিয়ন কে দেশের একটি সনামধন্য ইউনিয়ন পরিষদে রুপান্তরিত করতে পছন্দের ভালো প্রার্থীকে ভোট দিতে অনুরোধ করেন।
এসময় প্রচারনার ব্যপারে আওয়ার নিউজ বিডি ডটকম কে মো.ইসরাফিল হোসেন বলেন, আমার এক শুভাকাঙ্খি ফেসববুকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্ট করেন।পরে আমার এলাকাবাসী, ৬,৭নং ওয়ার্ড এর ভোটার ও বিভিন্ন দলের রাজনৈতিক ওঅরাজনৈতিক ব্যক্তিদের অনুরোধের পরে আমি কিছু দিন সময় নিয়ে আমার প্রার্থীতার বিষয়টি চুড়ান্ত করেন।
তিনি আরও জানান এবার যেহেতু কোন দলের প্রতিকে নির্বাচন হচ্ছে না আর শিল্পাঞ্চলের প্রায় ৩০লক্ষ শ্রমিকের বসবাস তাই ধামসোনা ইউনিয়নে আসন্ন নির্বাচনে আল্লাহ যোদি আমাকে নির্বাচিত করেন তবে প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরন ও রাস্তা ঘাট ও পরিকল্পিত ড্রেনেজ নির্মাণ সহ ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থান সমুহে সিসি ক্যামেরা স্থাপন করে আমার প্রাথমিক কাজ শুরু করবো।
এবিষয়ে স্থানীয় ভোটার আব্দুর রাজ্জাক কে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয় কিছু জানেন কি না এমন প্রশ্নে, প্রতিবেদকে জানান, পোস্টার ও ব্যানার দেখে নির্বাচন যে আসছে সেটা বুঝতে পারছি আর এখনো অনেকে ব্যনার ফেস্টুনের আড়ালেও রয়েছেন যারা নির্বাচন করবেন বলে শুনেছেন তাই সঠিক সময়ে ভোট দিবার বিষয়ে সিধান্ত নিবেন।
ইউনিয়ন টির মহিলা ভোটার সানোরা বেগম বলেন,মেম্বার প্রার্থী ও চেয়ারম্যান প্রার্থীরা মাঝে মধ্য আসেন বাড়ির আশে পাশে। ভোটের সময় এসে গেছে এটা বুঝতে পারছি। ভোটের দিন পছন্দ সই প্রার্থীকে ভোট দিবেন বলেও জানান।
উল্লেখ্য যে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। তবে সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং অক্টোবরে ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সেপ্টেম্বর-অক্টোবরের পর থেকে ধাপে ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ রেখেছে ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।






















