বগুড়ার শিবগঞ্জে ব্যবসায়ী সমিতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কর্তন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমতলী বন্দরে সিরাজিয়া স্টোরের কার্যালয়ে কেক কর্তন ও সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ছামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ এম আনোয়ার চম্পকসহ সমিতির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।