নারী নির্যাতন প্রতিরোধে দেউলী ও সাদুল্যাপুরে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার দেউলী বন্দর ও শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্যাপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় এনজিও পল্লীশ্রী’র হোপ প্রকল্প ও শিবগঞ্জ নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে এবং নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, নারী নেত্রী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

দেউলী বন্দরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী। শিবগঞ্জ উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপ্রধান রবিউল ইসলাম রবির সঞ্চালনায় বক্তব্য রাখেন দেউলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,।

সাবেক প্রধান শিক্ষক ও দেউলী ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার, শিবগঞ্জ উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য রুবেল প্রামাণিক, দেউলী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শাপলা খাতুন, পল্লীশ্রীর হোপ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি ও ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন।

অন্যদিকে, শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্যাপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের প্রচার সম্পাদক আদুরী রানী, সদস্য শিবানী রানী, কল্পনা রানী, শান্তনা রানী, সবিতা রানী ও অনিমা রানী এবং পল্লীশ্রীর হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুনসহ স্থানীয় এলাকাবাসী।

আলোচনা সভায় বক্তারা নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।