ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী পাপ্পুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন পাপ্পুর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ আছর গৌরীপুর পৌর শহরের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে গৌরীপুর পৌরবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জাহাঙ্গীর হোসেন পাপ্পুর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মুফতি আশিকুর রহমান।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন উপজেলা খেলাফত মজলিশের সহসভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, পৌর বিএনপির সদস্য ওয়ালিউল্লাহ রুবেল।
উত্তর জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি আবিদ হাসান রাহাত, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম হাসান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, লিয়াকত আলী আকন্দ, জাহিদ হাসান রুবেল, যুবদল নেতা আব্দুল হান্নান তালুকদার, মো. আব্দুল্লাহ, শিপন মুন্সী, জহিরুল ইসলাম রমজান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাজধানী ঢাকায় কেন্দ্রীয় যুবদলের দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করতে গিয়ে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ডান পায়ের হাড় ভেঙে যায়।
এছাড়াও ২৩ জুন ময়মনসিংহের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে পাপ্পুর পিঠের টিউমার অপসারণ করা হয়| হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে বিশ্রামে আছেন।






























