রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকাল ৩টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্ব। প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষি কর্মকর্তা মোমেনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা এবং সহকারী।
আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১১ জনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























