পটুয়াখালীর কলাপাড়ায় পতিতা ও খদ্দের সহ দেহ ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ এক দেহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) ভোররাতে উপজেলার নীলগঞ্জ ইউপির সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘর থেকে তাদের আটক করা হয়। পরে দুপুর দেরটায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে মূল হোতা সোহাগ হাওলাদার (৪৫) একজন চিহ্নিত দেহ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় পতিতা বৃত্তির ব্যবসা করে আসছিলেন।
এছাড়া খদ্দের আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫) কে আটক করা হয়েছে। এদের মধ্যে মূল হোতা সোহাগের বাড়ি সলিমপুর এলাকায়। এছাড়া অপর তিনজনের বাড়ি বরগুনা ও মির্জাগঞ্জ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলিমপুর গ্রামের সোহাগ দীর্ঘদিন ধরে তার বসতঘরে পতিতা নারীদের ভাড়া দিয়ে দেহব্যবসা করে আসছিলেন। তার এমন কর্মকান্ডে আগে থেকেই অসন্তুষ্ট এলাকাবাসী।
রোববার রাতে জরুরি সেবা (৯৯৯) ফোনের মাধ্যমে পুলিশ জানতে পারে যে ওই বাড়িতে পতিতা এবং খদ্দের অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। দুই পতিতা, খদ্দের ও দেহব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।






























