লালমনিরহাটের হাতীবান্ধায় ইমাম ও শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

লালমনিরহাটের হাতীবান্ধায় মসজিদের ইমাম ও কলেজ শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫০ শত কোরআন শরিফ বিতরণ করেছেন নাম প্রকাশ্যে অনিশ্চুক সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত অফিসার।

রবিবার দুপুরে উপজেলার দইখাওয়া আদর্শ কলেজের হল রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন কোরআন শরিফ গুলো ইমামদের হাতে তুলে দেন। এতে উপজেলার নওদাবাস, গোতামারী ও ভেলাগুড়ি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ১শত এবং ওই কলেজের শিক্ষার্থীদের মাঝে দেড়শত কোরআন শরিফ দেয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, দইখাওয়া আদর্শ কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল কাশেম মিয়া, দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, সহকারী অধ্যাপক আব্দুস সালাম ও দইখাওয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শাহিন আলমসহ আরও অনেকে।

দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন বলেন, সম্প্রতি আমাদের কলেজ নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ দেখে ঢাকার একজন নাম প্রকাশ্যে অনিশ্চুক ব্যাক্তির কলেজটি ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমাদের মাধ্যমে কিছু করতে চেয়েছেন। তাই তিনি পবিত্র কোরআন শরিফ বাংলা অনুবাদসহ মসজিদের ইমাম ও কলেজ শিক্ষার্থীদের জন্য দিয়েছেন।