লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা

লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দারের সভাপতিত্বে সোমবার দুপুরে উপজেলা মিনি কনফারেন্স রুমে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মুহাম্মদ, গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাবেরুল ইসলাম মনা, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন,।
সাধারণ সম্পাদক নূরল হক, সাংবাদিক কাজী আলতার হোসেন, রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন, উপজেলা মৎস্যদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।




















