লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ইয়াবাসহ ২ শীর্ষ মাদক কারবারি আটক

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১৪পিচ ইয়াবাসহ দু’ মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)’র অধীনস্থ ঠ্যাংঝাড়া বিওপির টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ ১৪ পিচ ইয়াবাসহ ২ শীর্ষ মাদক কারবারিকে আটক করে।

এসময় মাদক বহনকারীএকটি মোটরসাইকেল একটি বাইসাইকেলসহ দুই লাখ ৪৪ হাজার নিরানব্বই টাকার মালামাল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে নেতৃত্বে ছিলেন সুবেদার মোঃ শরিফুল ইসলাম।

বিজিবি জানায়, লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্ত পিলার ৮০০/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে *পশ্চিম ঠ্যাংঝাড়া* এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত মাদক কারবারিদের আটক করে বিজিবির টহলদল।

আটককৃতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া গ্রামের সুলতান আলীর পুত্র রাসেল হোসেন (২০) ও একই গ্রামের শাহীন উদ্দিনের পুত্র জেমস সরকার (১৯)। আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।