শিক্ষিকার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে প্রাণ গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থীর

নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

(১৯ মে) মঙ্গলবার দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিনএনজি যাত্রী বদলগাছী সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আহত ব্যক্তি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। তিনিও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এরপর একই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তাসনিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শিক্ষিকার মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পরে। পরে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঔই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে।

শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন,“ আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষিকা উম্মে কুলছুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষনা করে।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন,“ শিক্ষার্থী কোন আকর্ষিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এখনি মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। পোষ্ট মেটাম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজি উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুই জন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়। চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌছালে মাতাজিহাট থেকে আসা ধান মাড়াই মেশিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী শিক্ষিকা উম্মে কুলছুম মারা যায়। এ সময় গুরুতর আহত হন আরও এক শিক্ষক মমতাজ জাহান।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তাজা দুটি প্রাণের মৃত্যুর খবর পেয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দূর্ঘটনার শিক্ষকের মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।