সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগ পেলেন প্যারাগন ট্রেনিং সেন্টারের আরও ২ শিক্ষার্থী

ময়মনসিংহের অন্যতম শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘প্যারাগন সাঁটলিপি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’ থেকে সফলভাবে প্রশিক্ষণ শেষ করে দুইজন প্রশিক্ষণার্থী সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন। প্রতিষ্ঠানটির নিবিড় পরিচর্যা ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
সরকারি চাকরিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ও যোগদানকৃত এই দুজন হলেন মো: ওয়াসিকুর রহমান (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়)। মো: রফিকুল ইসলাম (হিসাব সহকারী, গণপূর্ত অধিদপ্তর)।
নিজের এই অর্জনে অনুভূতি প্রকাশ করে ওয়াশিকুর জানান, “প্যারাগন সাঁটলিপি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের সঠিক দিকনির্দেশনা এবং ব্যবহারিক ক্লাসের সুবাদেই কম্পিউটার ও সাঁটলিপিতে দক্ষতা অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য আমার জীবনের এক বড় প্রাপ্তি।”
প্রতিষ্ঠানটির পরিচালক মোশাররফ হোসেন উত্তীর্ণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্যই হলো সঠিক ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা এবং কর্মসংস্থানের উপযোগী করে তোলা। শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের কঠোর পরিশ্রমকে সার্থক করেছে।”
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শিমু বলেন, “সফলতা এমনি এমনি আসে না। এর পেছনে লুকিয়ে থাকে না জানা অনেক ব্যর্থতার গল্প, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিরলস চেষ্টা। অনেক বাধা ও প্রতিকূলতাকে জয় করে আজ তারা সফলতার নতুন দ্বার উন্মোচন করেছেন।”
উল্লেখ্য, প্যারাগন সাঁটলিপি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার দীর্ঘদিন ধরে ময়মনসিংহে সাঁটলিপি (Shorthand), কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডাটা এন্ট্রি সহ বিভিন্ন বিষয়ে সফলতার সাথে প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে ইতিপূর্বেও বহু শিক্ষার্থী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাফল্যের সাথে ক্যারিয়ার গড়েছেন।























