সাভারে মাদক ব্যবসায়ীর আস্তানায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক ৩

সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ী শামিমের আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প।

আজ রবিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম হোসেনের গ্যারেজে অভিযান চালায় র‍্যাব- ৪।

এসময় অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল,
৩ টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি সহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা হলো সুমন, জাহিদ ও সবুজ। অভিযানের নেতৃত্ব দেন সাভার র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার শাহীনুর কবির।

র‍্যাব-৪ জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্বিতে শামীমের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শামীমকে না পেলেও তার ঘনিষ্ঠ ৩ সহযোগী সন্ত্রাশীকে অস্ত্র গুলি সহ আটক করা হয়। অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শীর্ষ এই মাদক ব্যবসায়ী শামিমকে আটকে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে আওয়ার নিউজবিডি কে জানান শাহীনুর কবির কোম্পানী কমান্ডার র‍্যাব- ৪ সাভার নবীনগর ক্যাম্প।