যশোরের মনিরামপুরে লিচু গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

যশোরের মনিরামপুরে লিচু পাড়তে গিয়ে, গাছ থেকে পড়ে হাবিবুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।

নিহত হাবিবুর রহমান মনিরামপুর উপজেলার ফয়দাবাজ গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিবুর রহমান নিজ বাড়ির লিচু গাছে উঠে লিচু পাড়ছিলেন। এসময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।

যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত কার হয়েছে।