সিগনেচার ৯৪-এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে বন্ধুত্ব, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য প্ল্যাটফর্ম ‘সিগনেচার ৯৪’-এর উদ্যোগে আগামী ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা ও বনভোজন উপলক্ষে ৩ জানুয়ারি (শনিবার) বীরগঞ্জ সরকারি কলেজে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একই অনুষ্ঠানে নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদকের অভিষেক এবং বনভোজনের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাষক মো. মনোয়ার আহম্মেদ সিদ্দিকী বলেন,
“সিগনেচার ৯৪ কেবল একটি সংগঠন নয়; এটি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক মানবিক বন্ধন। এ ধরনের প্ল্যাটফর্ম সমাজে ইতিবাচক চর্চা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুনুর রশিদ কাঞ্চন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান চৌধুরী মামুন, হেরম্ব রায়, রফিকুল আলম বাবুল, রুস্তম আলী, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, কেয়া, মর্জিনা, সিতা, মোসলেমা ও সাজুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সিগনেচার ৯৪ শুধু একটি সংগঠন নয়; এটি সদস্যদের সুখ-দুঃখ, সাফল্য ও ব্যর্থতা ভাগাভাগি করার এক নির্ভরতার ঠিকানা। এই বন্ধনের মধ্য দিয়েই পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে সংগঠনের সকল সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বার্ষিক সাধারণ সভা, অভিষেক অনুষ্ঠান ও বনভোজন সফল করতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
















