সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী আনন্দভ্রমণ অনুষ্ঠিত

নানান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। (২৯ জানুয়ারী) বৃহস্পতিবার হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে এই আনন্দভ্রমণ এর আয়োজন করে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। এতে ট্রাস্টের প্রবাসী ট্রাস্টী, স্থানীয় উপদেষ্টা কমিটির সদস্যসহ সুধীজনরা অংশগ্রহণ করেন।

আনন্দভ্রমণে অংশগ্রহণকারীরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রথম সেনা সদর দপ্তর, স্মৃতি সৌধ, চা বাগান পরিদর্শন, দিনব্যাপী নানান খেলাধুলার আয়োজন,রাফেল ড্র, দুপুরে পাঁচ রকমের মুখরোচক খাবারে পরিপূর্ণ ছিল দুপুরের মধ্যাহ্ন ভোজ।

নানান আয়োজনে আনন্দ মূখর একটি দিন পার করেন ভ্রমণকারীরা। রাফেল ড্রতে প্রত্যেকের জন্য ছিল নগদ অর্থ পুরস্কার। আনন্দভ্রমণে মোট ১৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপের জন্য দৃষ্টিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।

যথাক্রমে:- কোরআন তেলাওয়াত, কুইজ, সংগীত, অভিনয়, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস, চেয়ার দৌড়, হাঁড়ি ভাঙ্গা, বেলুন ফুলানো, বোতল নিক্ষেপ করেছে এবং বোতলে পানি ভরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের চেয়ারপার্সন মোঃ মাফিজ খান, ভাইস চেয়ারপার্সন মিসবাহ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্বার আবুল হোসেন মামুন, গয়াছ মিয়া, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা মুজিব আহমদ মনির।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী বশির উদ্দিন, হাজী ফারুক মিয়া, বাবরুল হোসেন বাবুল, মোহাম্মদ ফারুক মিয়া, ফয়জুর রহমান, লিলু মিয়া,আব্দুর রব, রফিক মিয়া, মোঃ আবুল কালাম, রুহেল মিয়া, ট্রাস্টের বাংলাদেশ শাখার কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, ট্রাস্টের বাংলাদেশ শাখার এডভাইজারী কমিটির সদস্য দয়াল উদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মোঃ জামাল উদ্দিন।

মতিউর রহমান, তজম্মুল আলী রাজু, ফখরুল ইসলাম, নবীন সুহেল, শিক্ষক মনোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান, বাবুল হোসেন, ট্রাস্টের বাংলাদেশ শাখার আইটি শিক্ষক সালেহ আহমদ সাকি ও অফিস সহকারী আল আমিন প্রমুখ।