ধানের শীষে ভোট চেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জিয়া সমাজকল্যাণ সংসদের প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মাঠে ব্যস্ত সময় পার করছে জিয়া সমাজকল্যাণ সংসদ।
(২৯ জানুয়ারি) সকাল থেকেই ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করেন জিয়া সমাজকল্যাণ সংসদের নেতাকর্মীরা।
জিয়া সমাজকল্যাণ সংসদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে এই প্রচার-প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জিয়া সমাজকল্যাণ সংসদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সুমন
এবং উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।
পথসভা ও উঠোন বৈঠকে জিয়া সমাজকল্যাণ সংসদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন,’ অবহেলিত ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে ধানের শীষের প্রার্থী আমাদের নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিকল্প আর কেউ নেই। তিনি একজন মানবিক মানুষ।
শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য মাজেদ বাবু টেকসই পরিকল্পনা গ্রহণ করেছেন। ধানের শীষ বিজয়ী হলে ঈশ্বরগঞ্জ হবে একটি স্মার্ট এবং আধুনিক উপজেলা। তাই আসুন সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে মাজেদ বাবুকে বিজয়ী করি।






























