সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ‘ঈদ উৎসব’ স্মারকের মোড়ক উন্মোচন করলেন এমপি লুনা

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রকাশিত বিশেষ প্রকাশনা ‘ঈদ উৎসব-২০২৬’ স্মারকের মোড়ক উন্মোচন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশ্বনাথ-ওসমানীনগর নিয়ে এম. ইলিয়াস আলীর অনেক উন্নয়ন পরিকল্পনা ছিল। ইলিয়াস আলীর স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিক’সহ দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা চান তিনি।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যরা অনেক কষ্ঠ স্বীকার করে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে বিশ্বনাথের গুণিজনদের নানান তথ্য তুলে ধরে প্রশংসনীয় কাজ করে আসছেন। এর জন্য বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের সাধুবাদ জানাই।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজামান নূর আসাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী,।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শেখ শাহজাহান, ছাত্রনেতা আকরাম, সাজ্জাদ আলী আনসার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রুহেল উদ্দিন,।

বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুল্লাহ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।