সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকরা উত্তপ্ত, বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রধানমন্ত্রী তহবিল হতে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকায় অনিয়মে পাইকুরাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। পাইকুরাটি ইউনিয়নে ভাটগাও ৩নং ওয়ার্ডে সাধারণ কৃষকরা উত্তপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করেন।
শনিবার (৬ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাও ৩ নং ওয়ার্ডের সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বন্যা ক্ষতিগ্রস্থ প্রকৃত কৃষকদের মধ্য বক্তব্য রাখেন ভাটগাও গ্রামের কৃষক মাসুক, আলেক মিযা, মাসুক তালুকদার, মো: দুলাল মিয়া তালুকদার, মো: মৌলা মিয়া, আব্দুল হাসিম, বকুল মিয়া তালুকদার, মো: কাউছার প্রমূখ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বন্যা ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকায় অনিয়ম করেছেন ৩নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য প্রভাব কাটিয়ে আত্নীয় করণ ও টাকার বিনিময়ে তালিকায় নাম দিয়েছেন।
সাধারণ কৃষকরা আরও বলেন, ভাটগাও গ্রামে প্রায় আড়াই শত কৃষকের ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্য ৯টি কার্ডের পেয়েছেন এর মধ্য তিন জনের জমি নেই এরা গার্মেন্স কর্মী বটে। তাই এই অনিয়মে প্রতিবাদ জানাই। প্রশাসনের উধ্বতন কতৃপক্ষের সুবিচার প্রার্থনা করি। পাশা পাশি আমাদের হাওর বন্ধু, সুনামগঞ্জ-১ এমপি কামরুজ্জামান কামরুল সাহেবের দৃশ্ষি আকর্ষণ করছি।
এব্যাপারে পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান বলেন, আমি কৃষি কার্ড সম্পকে জানিনা, কৃষি কার্ডের তালিকা করেছেন বিএনপি নেতারা, কৃষি অফিস ও মেম্বারা মিলে।

















