২৮ জুন ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন রাঙামাটিতে পাবে ৮৬, ৬৬০ জন শিশু

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ২৮ জুন (১ম রাউন্ড) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১২টায় রাঙ্গামাটি জেলা সিভিলে সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা। এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ জাফরিন জাহেদ জিতি, মেডিকেল অফিসার ডাঃ প্রতীক সেন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা।

সভায় সিভিল সার্জনের পক্ষ থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ প্রতীম সেন।

সভায় রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, আগামী ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা কেন্দ্রে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫,৩২৩ জন এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১০,৫৩৭ জন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে ১০টি উপজেলায় মোট ১২৯৭ টি কেন্দ্রে, মোট ২,৪১৪ জন স্বেচ্ছাসেবী দ্বারা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।