ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ একরাম হত্যা মামলার আসামি নিহত

ফেনীতে চাঞ্চল্যকর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রুটি সোহেল র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত সোহেল একাধিক মামলার আসামি। তার নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার সাফায়াত জামিল ফাহিম।
এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখনো র্যাব-পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।














