যশোরে হসপিটালে ভর্তি স্বজনকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রিয় স্বজন আইসিইউতে ভর্তি, তাকে হসপিটালে থেকে দেখে ফেরার পথে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়েছেন। মর্মান্তিক ঘটনা ঘটেছে যশোর-চৌগাছা সড়কের জগহাটিতে শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন।
পুলিশ জানিয়েছে, রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নিহতের বড় ভাই। তাকে দেখে মোটরসাইকেলযোগে জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দু’জন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এলাকাটি তুলনামূলক নির্জন হওয়ায় দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
চুড়মনকাটির সাজিয়ালী ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে ইব্রাহিম ও সেলিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। নিহতদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।






























