‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুরের পীরগঞ্জে এনসিপি’র শাপলা ফোটাবেন কে!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ২ টি আসনে মনোনয়ন চুড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি চারটি আসনের মধ্যে রংপুর-০৬ পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনয়ন নিয়ে দলে সরব আলোচনা চলছে। মূলত শাপলা কলি ফোটাবেন কে? এ নিয়ে সর্বত্রে চলছে সরব আলোচনা। সংসদীয় আসনটিতে মনোনয়ন পাওয়ার ইচ্ছা প্রকাশ করে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন নেতা।

‎দলীয় সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ, তিনি রংপুর জেলা এনসিপি’র সদস্য, তাকিয়া জাহান চৌধুরী তিনি রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন। জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য মাসুম বিল্লাহ্, রংপুর জেলা এনসিপি’র যুগ্ম সদস্য সচিব পীরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এ এস মজনু এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহ।

‎এনসিপি’র স্থানীয় নের্তৃবৃন্দরা জানান, জনপ্রিয়তা, সাংগঠনিক অবদান, মাঠপর্যায়ের কাজ, সততা ও গ্রহণযোগ্যতা এই মানদণ্ডে মনোনয়ন চূড়ান্ত করবে দলীয় মনোনয়ন বোর্ড। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে এলাকায় গণসংযোগ শুরু করছেন। জনগণের সামনে নিজেদের উনন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

‎মনোনয়ন প্রত্যাশী প্রকৗশলী আবু জাহিদ নিউ বলেন, মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদি। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে আমি গণসংযোগ করেছি। ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। তাই দল আমাকেই মনোনীত করবে।

‎জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহ্ জানান, আমি জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থেকে নের্তৃত্ব দিয়েছি। দলের মনোনয়ন বোর্ড আমাকেই মনোনয়ন দিবে কারন আমি একজন জুলাই যোদ্ধা।

‎অপর মনোনয়ন প্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী বলেন, আমি শুরু থেকেই এনসিপিতে আছি। যাচাই বাছাই করে দল এই আসনে নারী প্রার্থী হিসেবে আমাকেই মনোনয়ন দিবে। উপজেলা প্রধান সমন্বয়কারী এ এস মজনু বলেন, “ন্যায়সংগত যাচাই-বাছাইয়ের পর খুব শিগগিরই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি, তাকেই দল বেছে নেবে। ভোটারদের প্রত্যাশা—সড়ক অবকাঠামো, কৃষি সহায়তা, শিক্ষা-স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীই যেন চূড়ান্ত মনোনয়ন পায়। চূড়ান্ত তালিকা প্রকাশ হলে পীরগঞ্জে এনসিপির নির্বাচনী মাঠ আরও গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।