ময়মনসিংহ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাত প্রার্থী।
সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা বদরুজ্জামান, খেলাফত মজলিশ প্রার্থী ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা শরীফুল ইসলাম, বাংলাদেশ নেজামী ইসলাম প্রার্থী আবু তাহের খান, স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আফিয়া আমিন পাপ্পা বলেন, আমাদের এখানে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকিরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের মনোনয়নপত্র দাখিল করেন।






























