ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানের শীষের মাজেদ বাবুর নির্বাচনী সমাবেশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র গণসংযোগ বা নির্বাচনী সমাবেশ বৃহস্পতিবার মাগরিব নামাযের পর আঠারবাড়ী বাজারের গরু হাটায় অনুষ্টিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অনুষ্টানে সভাপতিত্ব করেন আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মুহাম্মদ সাইদুল হক।বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভুইয়া মনি।

এছাড়াও বৃহস্পতিবার বিকালে সোহাগী স্কুল এন্ড কলেজ মাঠে ও সরিষা ইউনিয়নে মাজেদ বাবুর নির্বাচনী বিশাল সমাবেশ অনুষ্টিত হয়। এসময় দলীয় নেতাকর্মি ও ব্যাপক জনসমর্থক সমাবেশে যোগদেন।