ময়মনসিংহে পুলিশ কনস্টেবল ট্রেইনি রিক্রুট অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর Physical Endurance Test (PET) এর তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
“সেবার ব্রতে চাকরি”এই স্লোগানকে অন্তরে ধারণ করে (শনিবার) ২১শে নভেম্বর ২০২৬ইং ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের সকাল হতে বিকাল পর্যন্ত পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET) এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং সম্পন্ন হয়।
Physical Endurance Test- এ ময়মনসিংহ জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে ফিট প্রার্থীরাই উত্তীর্ণ হতে পারবে।মাঠ পর্যায়ের সকল কার্যক্রম শেষে পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ,টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
























