যশোরের রাজগঞ্জে ডিপোতে তেল নিতে মোটর সাইকেল চালকদের ভিড়

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে তেলের ডিপোতে পেট্রোল ও অকটেন নিতে ভিড় করছেন মোটরসাইকেল চালকরা। জ্বালানী তেলের সংকটের কারণে এ ভিড় দেখা দিয়েছে বলে জানাগেছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার পর থেকে রাজগঞ্জ বাজারের তেলের ডিপোগুলোতে জ্বালানী তেল বিক্রি করতে দেখা গেছে।
এসময় ডিপোর সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। শুক্রবার সারাদিন রাজগঞ্জ বাজারের তেলের ডিপো ও তেল বিক্রির দোকানগুলো বন্ধ ছিলো।
নাম প্রকাশ করা যাবে না এই শর্তে রাজগঞ্জ বাজারের এক তেলের ডিপো কর্মচারী জানান- পেট্রোল ও অকটেন বিক্রি করছি। তবে বেশি নেই। যা আছে তাই বিক্রি করেই শেষ।
রাজগঞ্জ পুলেরহাট সড়কের একটি ডিপোতে পেট্্েরাল কিনতে আসা কয়েকজন মোটরসাইকেল চালক জানান- সামনে তেল সংকট হতে পারে এমন খবর শুনে তারা আগেভাগেই তেল সংগ্রহ করতে এসেছেন। তবে ডিপো থেকে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। মোটর সাইকেল চালক আজিবর রহমান জানান- এডিপো থেকে শুধু অকটেন বিক্রি করছে। পেট্রোল নেই।
জানা গেছে- জ্বালানি তেলের দাম বাড়বে। এজন্য ডিপো মালিকরা তেলের সংকট সৃষ্টি করছে। নিজের মোটর সাইকেলের জন্য অকটেন ক্রেতা হানুয়ার গ্রামের ইমামুল হোসেন ও বিল্লাল হোসেন জানান- ১২৫ টাকা করে লিটার নিচ্ছে। যা ১০ টাকা প্রতিলিটারে বেশি নেওয়া হচ্ছে। এদিকে, পেট্রোলের পাশাপাশি ডিজেল সংকটের কারণে চরম দুশ্চিাই পড়েছে রাজগঞ্জ অঞ্চলের কৃষকরা।
বর্তমানে ইরি-বোরো মৌসুমের ভরা সেচকাল চলায় শ্যালো মেশিনের জন্য ডিজেল অপরিহার্য। কিন্তু তেল বিক্রির দোকানে ও ডিপোতে ডিজেল পাওয়া যাচ্ছে না। যে কারণে কৃষকরা ভয়াবহ সমস্যায় পড়েছে।
বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে একটি অসাধু মহল জ্বালানী তেলের সংকট ও দাম বৃদ্ধি করছে বলে জানান স্থানীয় অনেকেই। জ্বালানী তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।






























