যশোরের শার্শায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ পুর্নমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবিরের শার্শার (দক্ষিন) সভাপতি মাহিরের সভাপতিত্বে ও ডা: সাব্বির রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করীম, শার্শা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হাসান, কায়বা ইউনিয়ন জামায়াতের তদারকি আঃ কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং জেলা ছাত্রশিবিরের কলেজ সম্পাদক এনামুল হাসান।
এছাড়াও উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই বর্তমান ও সাবেক সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর বেলুন ফাটানো, বয়স্কদের হাড়ি ভাঙা খেলাসহ বিভিন্ন আনন্দঘন আয়োজন উপস্থিত সকলের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
দিনব্যাপী এই আয়োজনে মিলনমেলা ও আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।






























