ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ

মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ মার্চ আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।






























