নওগাঁর মান্দার পাজরভাঙ্গায় খোলা বাজারে পেট্রোল বিক্রির অভিযোগে অভিযান

নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গা বাজারে খোলা পেট্রোল বিক্রিয়ের অভিযোগে অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানের সময় দোকানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানদার আমিনুল ইসলাম নামে একজন দোকানদারকে খোলা বাজারে পেট্রোল বিক্রিয়ের অভিযোগে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি আইনকে তোয়াক্কা না করে দেদারসে খোলা বাজারে পেট্রোল বিক্রি করে যাচ্ছে।
এব্যাপারে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান অভিযান পরিচালনার সময় তার নিকট থেকে ১৭ লিটার পেট্রোল পাওয়া গিয়েছে আইন বাস্তবায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার গঠিত এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, বাজার কমিটির সভাপতি এর সহায়তায় ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশনা দেয়া হয়।






























