ময়মনসিংহে এসএসসি-সমমান পরীক্ষার মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড.মিলন

ময়মনসিংহে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা–২০২৬উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, মুহম্মদুল্লাহ এমপি,জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবোর্ডের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং শিক্ষা সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন মিজ ফারাহ শাম্মী, এনডিসি, বিভাগীয় কমিশনার। সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।