ময়মনসিংহে কনস্টেবল পদে নিয়োগে পুলিশের ব্রিফিং

ময়মনসিংহ জেলা পুলিশের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সোমবার ব্রিফিং এ সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার এবং টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।

তিনি নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন।

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য সহযোগিতার আশ্বাস দেন।উক্ত ব্রিফিং এ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।