গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার
নওগাঁর রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মাদকসেবী যুবককে কারাদন্ড দেয়া হয়েছে| বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়| দন্ডিতদের জেলা কারাগার প্রেরণ করা হয়েছে|
আদালত সুত্র জানায়,মাদকের আড্ডা চলছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন| অভিযানে মাদক সেবনরত অবস্থায় উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রহমানের ছেলে শিহাব হোসেন (৩০),একই গ্রামের নাছির মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৩) ও বাহাদুরপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে মহসিন আলী (২১) কে হাতে-নাতে ধরা হয়| এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে একশত টাকা করে জরিমানা করা হয়| একই রাতে উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে জনি হোসেন (৩২) নামে এক মাদক সেবীকে এক মাসের কারাদন্ড এবং একশত টাকা জরিমানা করা হয়| জনি নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে| দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে|
আত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ সবদুল প্রামানিক (৬৭) নামে মাদক ব্যবসায়ী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে| বুধবার রাতে উপজেলার সাহাগোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতার সবদুল ওই গ্রামের মৃত হসব প্রামানিকের ছেলে|
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলম জানান, বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী সবদুল তার বাড়ীতে গাঁজা রেখেছেন| এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধায় তার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়| এসময় বাড়ী তল্লাশী করে ৫০০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়| এঘটনায় রাতেই আত্রাই থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হয়েছে|
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, গাঁজা উদ্ধার ও আটকের ঘটনায় নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করেছেন| দায়েরকৃত মামলায় সবদুলকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে|






























