সাংবাদিক কন্যা মানহা হকের নাজেরা শিক্ষা শুরু দ্বীনি শিক্ষার প্রথম ধাপে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের উচ্ছাস

মানহা হক-এর নাজেরা শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে চাকমার কাটা হিফযখানায় এক দোয়া, মিলাদ ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবার-পরিজন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মানহা হক বিশিষ্ট সাংবাদিক হামিদুল হক মার্সাল-এর কন্যা। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ে তুলতে পরিবারের উদ্যোগে তার নাজেরা শিক্ষার শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকমার কাটা হিফযখানার পরিচালক মোহাম্মদ আরিফ। এ সময় বক্তব্য রাখেন সম্মানিত শিক্ষক হাফেজ আবদুল মাবুদ ও হাফেজ আবুতাহের মিছবাহ।
বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা একটি শিশুর নৈতিক, মানবিক ও আদর্শিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে।
তারা আরও বলেন, “শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। পরিবার থেকেই এ শিক্ষার ভিত্তি তৈরি হয়।” এ সময় তারা মানহা হকের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দ্বীনি শিক্ষায় সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় হিফয ও নাজেরা বিভাগের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।






























