বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুল ইসলাম রাজা অনলাইনে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

নবগঠিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি শওকত হুসাইন সুমন এবং সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।

সভাপতির বক্তব্যে শওকত হুসাইন সুমন বলেন, ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে তারা দুই বছর কাজ করেছেন। এখন তাদের স্থায়ীভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি তিন দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। দাবিগুলো হলো-সংগঠনের তালিকাভুক্ত সকলকে কাজ করার সুযোগ দেওয়া, নূন্যতম ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা এবং চাকুরির ক্ষেত্রে বয়সের কোনো বাঁধা না রাখা। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ঐক্যবদ্ধভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

পরিচিতি সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আফরোজা বেগম শিউলি, কুরসিয়া আক্তার ডলি, মনিরুজ্জামান রবিন ও নূপুর বেগম; যুগ্ম সাধারণ সম্পাদক দীপা পাল, আইরিন আক্তার ইতি ও শবনম মোস্তারী; হাদিসুর রহমান; সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া; সমাজসেবা বিষয়ক সম্পাদক মশিউর রহমান উজ্জল এবং অচিন্তপুর ইউনিয়ন কমিটির সভাপতি শাকিল প্রমুখ।

নবগঠিত এই ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে আরও অন্তর্ভুক্ত রয়েছেন সহ-সভাপতি মো. নূর এ আলম রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক জগদীশ রজব, দেলোয়ার আকন্দ, সুমন আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক নিমিড় রায়, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, প্রচার সম্পাদক আমিনুল হক, সহ-প্রচার সম্পাদক আতিকুল ইসলাম, ধর্ম সম্পাদক শাহনেওয়াজ চাঁন মিয়া,।

মহিলা সম্পাদক শেফালী রানী দেবী, অর্থ সম্পাদক আসাদুজ্জামান, আইন সম্পাদক মোছাঃ রুমা আক্তার, যোগাযোগ সম্পাদক ফাতেমা আক্তার, যুব ও ক্রীড়া সম্পাদক নিলিমা আক্তার, কূটনৈতিক সম্পাদক বিউটি আক্তার, কার্যকরী সদস্য কামরুন্নাহার, সাবিনা ইয়াসমিন, মাসুদ রানা ও মো. মোরতাজ বিল্লাল। সভায় বক্তারা সকলেই ঐক্যবদ্ধভাবে কর্মসংস্থানের দাবি আদায়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।