নওগাঁর পত্নীতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভায় স্বাস্থ্য সচেতনা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খালিদ সাইফুল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা: দেবাশিস রায়, মেডিকেল অফিসার ডা: খালিদ হাসান নাঈম, ডা: তরিকুল ইসলাম, ডা: মামুন রেজা, ডা: সায়মা, স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমান, ইপিআই টেকনিশিয়ান সানোয়ার হোসেন সহ অন্যান্য মেডিক্যাল অফিসার, নার্স, ল্যাব টেকনোলজিষ্ট, স্বাস্থ্য পরিদর্শক ও অন্যন্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ।