ময়মনসিংহের নান্দাইলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্টিত হয়।(মঙ্গলবার)নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল খালেকের(প্রধান শিক্ষক)সভাপতিত্বে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা।
প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় মতামত দেন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহ-সভাপতি শামস-ই তাবরিজ রায়হান, কার্যকরী সদস্য রবিউল আলম ফরাজী, কার্যকরী সদস্য কামরুল হাসান জুয়েল প্রমুখ সদস্য বৃন্দ।
আলোচনা সভায় নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি কল্পে দুদক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের নির্দেশনা মূলক দুর্নীতি বিরোধী বিষয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নান্দাইল উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় কে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানানোর জন্য বাছাই করা হয়।
প্রতি বিদ্যালয় থেকে একজন শিক্ষক সহ ১০ জন ছাত্র-ছাত্রীকে আমন্ত্রণ জানানো হবে।আগামী ২২ জুন সোমবার উপজেলা পরিষদের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত তাল গাছের চারা উপহার দিবেন।
এছাড়া ৩২জন বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে নান্দাইলের কবি সুফিয়া বেগমের সৌজন্যে বইপড়া আন্দোলনের পক্ষ থেকে প্রতিজনকে বই উপহার দেওয়া হবে। বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হবে।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল, বিচারক হিসেবে অধ্যাপক আবু তাহের সাগর ,অধ্যাপক অরবিন্দ পাল উখিল, ও সিনিয়র সাংবাদিক রমেশ কুমার পার্থ দায়িত্ব পালন করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত অবহিত করেন। তিনি সার্বিক সহায়তা করবেন বলে জানান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় করবেন।
উল্লেখ্য যে,বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে-
১.দুর্ণীতি মুক্ত সমাজ গঠনে তারণ্যের ভূমিকাই প্রধান।২.অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।
৩.দুর্নীতির প্রতিরোধ আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর হবে।






























