যশোরের মনিরামপুরে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব গ্রহণ: শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ

যশোরের মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোঃ মোজাফফর হোসেন, সোমবার (২২ জুন ২০২৬) দুপুরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আন্তরিকভাবে স্বাগত জানান। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ কামাল তুষার বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

পরে অতিথিকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা শিক্ষা উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মোঃ মোজাফফর হোসেনও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই পরস্পরের কল্যাণ ও সফলতা কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন।