“ আশুলিয়ার জামগড়ায় জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, জনমনে স্বস্তি”

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া চৌরাস্তার হাজী লিয়াকত আলী মীর সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে স্থানীয় উদ্যোগে ড্রেন পরিষ্কার ও সড়ক সংস্কার করায় স্বস্তি ফিরছে পোশাক শ্রমিক, পথচারী, ব্যাসায়ী সহ স্থানীয়দের মাঝে।
আশুলিয়ার শতাধিক পোশাক কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার কেন্দ্র স্থল জামগড়া। একই সাথে চারটি গুরুত্বপূর্ণ শাখা সড়কের একটি হাজী লিয়াকত আলী মীর সড়ক। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন ইয়ারপুর ইউনিয়ন সহ আশেপাশের অঞ্চলের লক্ষাধিক পোশাক শ্রমিক ও সাধারণ পথচারী।
শতাধিক শিল্পকারখানার মাঝে এই ব্যস্ততম সড়কটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো স্থায়ী জলাবদ্ধতা, যা বছর জুড়েই রূপ নিতো চরম জন দুর্ভোগে।পঁচা, নোংরা ও দুর্গন্ধ যুক্ত পানি মাড়িয়েই চলতে হতো সড়কটি দিয়ে চলাচল করা পথচারীদের।
সাধারণ মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এগিয়ে আসেন আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীর।
তাঁর নিজস্ব উদ্যোগে শুরু হয় ড্রেন পরিষ্কার ও সড়ক সংস্কারের কাজ।
সড়কটি দিয়ে প্রতিদিন কারখানায় যাতায়াত করা পোশাক শ্রমিক আনোয়ারা,বলেন আগে একটু বৃষ্টি হইলেই এই রাস্তায় কোমর পর্যন্ত নোংরা পানি জইমা থাকতো। ডিউটিতে যাওয়ার সময় কাপড় নষ্ট হইয়া যাইতো। এখন ড্রেনটা পরিষ্কার করতাছে তাই পানি নাই, আমরা একন একটু শান্তিতে যাতায়াত করতে পারতাছি।”
স্থানীয় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন দেরিতে হলেও ব্যস্ততম সড়কটিতে জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্দ্যোগ নেয়ায় আমিনুল ইসলাম দুলাল মীরের প্রতি সাধারন শ্রমিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই শাখা সড়কটির ড্রেনেজ ব্যবস্থা সচল হইলেই এই রাস্তায় আর কোনো জলাবদ্ধতা থাকবে না।
ড্রেন জ্যাম থাকার কারণেই এতদিন পানি আটকে আছিলো এখন কাজ শুরু হওয়াতে আমাদের স্থায়ী একটা সমাধান, দুলাল মীর ভাইকে ধন্যবাদ এমন মন্তবব্য স্থানীয় ব্যবসায়ী মামুন, ড্রেনেজ ব্যবস্থা সচল করার মতো ব্যায়বহুল উদ্দ্যোগ নেবার বিষয়ে জানতে চাইলে আওয়ার নিউজ বিডি ডটকম কে আমিনুল ইসলাম দুলাল মীর বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে মাদক মুক্ত, শ্রমিক বান্ধব, ও ড্রেনেজ ব্যবস্থা সহ একটি স্বনির্ভর মডেল ইউনিয়ন উপহার দিবেন বলে দল ও জনগনের সমর্থন প্রার্থনা করেন ড্রেন সচল হওয়ায় সড়কটি থেকে নোংরা পানি নামতে শুরু করেছে।
দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এই পথে চলাচলকারী সর্বস্তরের মানুষ। তবে এই স্বস্তি ধরে রাখতে শিল্পাঞ্চলের এই ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদ দিয়েছেন এলাকাবাসী।






















