আশুলিয়ায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও নিহত শ্রমিক পরিবারকে আর্থীক ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন

শুক্রবার দুপুর ১২টায় আশুলিয়ার বগাবাড়ি বাস স্ট্যান্ড
এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন যে, ইগল টেক্সটাইল লিঃ-এ শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া উত্থাপনের কারণে একাধিক শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং কারখানায় শ্রমিকদের ওপর নানা ধরনের হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটছে।

বক্তারা অবিলম্বে চাকরিচ্যুত সকল শ্রমিককে চাকরিতে পুনর্বহাল, শ্রমিকদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধ, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং কারখানায় একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

অপরদিকে আশুলিয়ায় আবস্থিত ফ্যাশন ডটকম লি:কারখানায় গত ২২জুন এনামুল হক নামের এক শ্রমিক নিহতের ঘটনায় তার পরিবারকে ৩২ লক্ষ টাকা আর্থিক ক্ষতি পূরন ও শোভন কর্মপরিবেশের দাবী জানিয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অন্যথায় শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় মানববন্ধনে বিপুল সংখ্যক শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করতে দেখা যায়
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা সুলতান,।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ারর্কারস ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ সাগর ইসলাম, বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ বকুল মিয়া বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনএর কেন্দ্রীয় কমিটির (সহ-সাংগঠনিক সম্পাদক) মোঃ মনছুর আলী, সহ আরও অনেকে।