রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য নতুন ৩টি মিনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ক্রয়কৃত ৩ মিনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সংলগ্ন রাস্তায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে তিনটি মিনিবাস ক্রয়সূত্রে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়েছে।
নতুন এ ৩টি বাস রাবিপ্রবি পরিবহন পুলে সংযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৭টি বাসে রাঙ্গামাটি শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিনসহ বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রক্টর, ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট, পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





























