পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নে লটারির মাধ্যমে এলসিএস কর্মী নিয়োগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরে অনুন্নয়ন রাজস্ব বাজেটের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ এর অধীন নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য লেবার কন্ট্রাক্ট সোসাইটি(এলসিএস) নারী কর্মী নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এলসিএস ৫ জন নারী কর্র্মীকে নিয়োগ প্রদান করা হয়। এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা এলজিইডির সার্ভেয়ার জয়নাল আবেদীন।
এসময় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেক হোসেন, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলামিন, ইউপি সদস্য আইবুল হক, আবু কালাম আজাদ, আতাউর রহমান, মিজানুর রহমান, আনতাজুল হক, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা পারভীন, সাংবাদিক জাবেদুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, এলজিইডির কর্মচারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো লটারি পদ্ধতি সবার সামনে উন্মুক্তভাবে সম্পন্ন হয়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে তিন বছরের জন্য ৪১জন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই অংশ হিসেবে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩২জন নারী এলসিএস কর্মী নিয়োগে অংশগ্রহন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৫জনের নাম ঘোষণা করা হয়।
নির্বাচিতরা হলেন, ওই ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে নাজমা খাতুন, রাজুগছ গ্রামের সফিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম, বুড়াবুড়ি গ্রামের আবুল হোসেনের মেয়ে আইরিন, তফিজ উদ্দিনের মেয়ে মাসুদা বেগম ও জহিরুল ইসলামের মেয়ে আফরোজা বেগম।
চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এই ধরনের প্রকল্প শুধু রাস্তা মেরামত নয়, নারীর আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নেরও একটি সুযোগ। এ নিয়োগ তাদের আত্মনির্ভশীল করে তুলবে এবং সামাজিকভাবে সম্মানজনক অবস্থান তৈরি করবে।’
















