ঠাকুরগাঁওর পীরগঞ্জ ও রাণীসংকৈলে তরুণদের মাঝে অর্ধশতাধিক ফুটবল বিতরণ

মাদক ও অনলাইন আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এবং বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীসংকৈল উপজেলার তরুণদের মাঝে অর্ধশতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের আয়োজন করেন রাণীসংকৈল উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর ড. হুমায়ুন কবীর। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
এ সময় তিনি বলেন, তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে রেখে তাদের মাঠমুখী করতে এই ক্ষুদ্র উদ্যোগ। আশা করি, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার পাশাপাশি এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।
স্থানীয় তরুণরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ নিয়মিত হলে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি পাবে এবং সামাজিক অবক্ষয় রোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।




















