নেত্রকোণায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় গর্তের পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে।

মৃত শিশু হুমায়রা উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।

সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৮ টার দিকে টেঙ্গা গ্রামে এই ঘটনা হয়।

শিশুটির বাবা আলম মিয়া জানান, সকালে সবার অজান্তে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় হুমাইরা। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে তাকে ওই গর্তের পানি থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন হুমাইরাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।