জয়পুরহাটের পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে পাঁচবিবি রেলস্টেশন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়।
পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় সভাটি অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, জয়পুরহাটের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,।
প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মনির হোসেন, সম্পাদক বাবুলাল মাহাতো, সাবেক সভাপতি ছায়েম উদ্দীন সরদার, সাবেক সম্পাদক লাবু সরদার, আবিদুর রহমান, মনোয়ার হোসেন, আব্দুল লতিফ, মামুনুর রশিদ সুমন, আব্দুল আলিম মন্ডল, আঃ ছালাম বিশু, আব্দুল আলিম, মোঃ দেলোয়ার হোসেন ও নজরুল ইসলাম।
সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং ইউনিয়নের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।














