ময়মনসিংহে অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণে প্রশাসক প্রিন্স

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থ বছরে সদর উপজেলায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু/ব্যক্তিদের ও বিভিন্ন বিদ্যালয়ে হুইল চেয়ার বিতরণ করা হয়।

(বৃহস্পতিবার)ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও উপহার সামগ্রী বিতরণ করেন।মোট প্রতিবন্ধী মোট ১০ জনকে হুইল চেয়ার ও ৫ টি বিদ্যালয়কে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস সহ অনেকেই উপস্থিত ছিলেন।