যশোরের শার্শার কায়বায় এক মাদক কারবারি গ্রেফতার

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (১৩ আগষ্ট) বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শার্শা থানাধীন কায়বা ইউনিয়ন বাগুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন শুক্রবার বেলা সাড়ে বারটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার মিডিয়া শাখা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি খায়রুল বাসার শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত ইউফার রহমানের ছেলে। তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী টু সুইচগেইট গামী আজিজুর রহমান বাবলার বাসার সামনে ইটের রাস্তার উপর হইতে সন্দেহভাজন খায়রুল বাসারকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা জব্দের দাবি করেন পুলিশ।
শার্শা থানার (ওসি) শামিনুল হক জানান, আসামি খায়রুল বাসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, খায়রুল বাসারের বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদকের মামলা রয়েছে। চলোমাণ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





























