কুড়িগ্রামে প্রতিবন্ধী মানুষজনের জীবন মান উন্নয়ন নিয়ে স্ব-সহায়ক দলের সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রতিবন্ধী মানুষজনের জীবন মান উন্নয়ন ও সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে স্ব-সহায়ক দলের সভা অনুষ্ঠিত হয়েছে।
চর ভগবতী পুরে ফেন্ডশীপ এর প্রতিবন্ধিতা অর্ন্তভুক্তিমুলক কার্যক্রমের আওতায় দুপুরে আয়োজিত সভায় ২০ জন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যাক্তিদের সমন্বয়ে গঠিত দলের সদস্যরা অংশ নেয়।
সভায় সদর উপজেলা সমাজসেবা অফিসার মসিউর রহমান মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, প্রাথমিক শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, ডাঃ মোঃ আরিফুর রহমান কনসালটেন্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,মেজবাহ উদ্দিন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এবং ফেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আব্দুস সালাম সহ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিবন্ধী ব্যাক্তিদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি বিষয়ে আলোচনা করেন ও বিভিন্ন বিষয়ে অবগত করেন আয়োজকরা। এসময় প্রতিবন্ধীদের ব্যাক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

















