কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাঁঠালবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদের হাতে ৩ শতাধিক কাঁঠাল চারা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৯০ এর সভাপতি অ্যাডভোকেট এস এস এম ইউনুস চৌধুরী পাখি, সম্পাদক সাংবাদিক এসএম আশরাফুল হক রুবেল, অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন মুসল্লী, সহ অর্থ বিষয়ক সম্পাদক ইয়াহিয়া খান, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ আলম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম লিটন, কুড়িগ্রাম ৯০ এর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বিপ্লব,।
আসাদুজ্জামান আসাদ, আহমদ আলী স্বাধীন, মোহাম্মদ লাল, মশিউর রহমান, ডাঃ বাবুল সহ কুড়িগ্রাম ৯০ এর বন্ধুরা। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান কাঁঠাল বাড়ির পরিচয় বহন করে কাঁঠাল তাই এই পরিচয় যেন আরো উজ্জ্বল হয় তাই কাঁঠাল গাছ আজ মুসল্লিদের হাতে তুলে দেয়া হলো। এর মাধ্যমে কাঁঠাল গাছ যেমন টিকে থাকবে তেমনি কাঁঠালবাড়ির ঐতিহ্য টিকে থাকবে।আগামী দিনে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তারা।
























