ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাঠালিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, কাঠালিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার মুজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৩৯ বছর ধরে কাঠালিয়া প্রেসক্লাব স্থানীয় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।