চাঁদপুরের হাজীগঞ্জের ডাকাতিয়া নদীতে জাহাজ-নৌকা সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু, আহত দুই

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে নুরুল ইসলাম( ৪৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৯ আগস্ট) ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর আতিকশাহ মাজার এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শ্রমিকরা হরিপুর গ্রামের রেজাউর করিম রাজুর মালীকানাধীন ব্রিকফিল্ডে কর্মরত ছিলেন।

ব্রিকফিল্ডের জন্য মাটি আনতে নৌকাযোগে যাওয়ার সময় ডাকাতিয়া নদীতে একটি সিমেন্টবাহী জাহাজের সঙ্গে তাদের নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়লে এক শ্রমিক নদীতে পড়ে জাহাজের নিচে তলিয়ে যান। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নৌকায় থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় বাসিন্দ ফয়েজ আহমদ জানান, নিহত শ্রমিক সাতক্ষীরা জেলার বাসিন্দা বলেপ্রাথমিকভাবে জানা গেছে। এ শ্রমিক তারালীযা গ্রামের আবু তাহেরের তত্ত্বাবধানে এই ফিল্টে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা হাবিব উল্লাহ মজুমদার জানান, এঘটনাটি সঠিক। নিহত ব্যক্তির লাশ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে ফিল্ডেল মালিক রাজু জানান, লাশ সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। তবে বিষয়টির খবর নিচ্ছি।